টেক বার্তা

নতুন আপডেটেড ফিচার নিয়ে লঞ্চ হয়ে গেল নতুন Hero Xtreme 160R 4V, দাম একেবারে মধ্যবিত্তের নাগালের মধ্যে

ভারতের বাইকপ্রেমীদের জন্য আবারও একটা নতুন চমক এনে হাজির করলো ভারতের অন্যতম বাইক নির্মাতা সংস্থা হিরো মটোকর্প। এই কোম্পানিটি সম্প্রতি তাদের জনপ্রিয় বাইকের একটি নতুন আপডেট লঞ্চ করে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, হিরো মটোকর্পের তরফ থেকে ভারতের বাজারে Hero Xtreme 160R 4V এর একটি নতুন আপডেটেড সংস্করণ লঞ্চ করা হয়েছে। এই নতুন আপডেটেড ভার্সন এর দাম রাখা হয়েছে ১,৩৮,৫০০ টাকা। এই নতুন বাইকটি এর লাইনআপের সব থেকে সাশ্রয়ী মূল্যের মডেল হতে চলেছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই নতুন আপডেটেড মডেলে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে অবশ্যই রয়েছে নতুন ডিজাইন, নতুন ধরনের কিছু বৈশিষ্ট্য, নতুন মেকানিক্স এবং বেশ কিছু নতুন ফিচার। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক

কি পাওয়া যাবে নতুন এই বাইকে?

হিরো কোম্পানির এই নতুন বাইকে প্রথমত নতুন পেইন্ট স্কিমের সুবিধা প্রদান করা হয়েছে। এই বাইকের নতুন সংস্করণে আপনারা ব্রোঞ্জ রঙের গ্রাফিক্স পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন কালো রং এর কিছু পেইন্ট স্কিমের সুবিধা। আপডেটেড ভার্সনে এই ধরনের কিছু সুবিধা আপনারা পাবেন। এছাড়াও রয়েছে বেশ কিছু কালার অপশন। এর মধ্যে অবশ্যই রয়েছে নিয়ন শুটিং স্টার এবং ম্যাট স্লেট ব্ল্যাক। এই বাইকে একটি শার্প ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। যদিও এই সুবিধাটি আগেও এই বাইকে ছিল। তবে এটার সিঙ্গেল পিস সিট বর্তমানে স্প্লিট সিট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এই নতুন সংস্করণে গ্রাহকরা বেশ কিছু নতুন ফিচার পাবেন। সম্পূর্ণ নতুন ডিজাইনের সিট পেয়ে যাবেন গ্রাহকরা।

রয়েছে ইকুইপমেন্ট লিস্ট আপডেট

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম। এছাড়া রয়েছে একটি অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ব্যবহার করা হয়েছে একটি ড্র্যাগ রেস টাইমার। বাড়তি সুবিধা হিসেবে একটি প্যানিক ব্রেকিং অ্যালার্ট ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচার এর মাধ্যমে টেল ল্যাম্প এবং ইন্ডিকেটর খুব দ্রুত ফ্লাশ করানো যাবে। এই নতুন বাইকে পাওয়ার ট্রেন নিয়ে কোন পরিবর্তন করা হয়নি। বাইকের ইঞ্জিনে কোন পরিবর্তন নেই। আগের মতই ১৬৩.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। এই ইঞ্জিনটি ১৬.৬ bhp শক্তি এবং ১৪.৬ Nm সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। সাসপেনশনের জন্য এই বাইকে আপনারা পেয়ে যাবেন আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক ফর্ক। এছাড়াও রয়েছে একটি ৫ স্পিড গিয়ার বক্স। অর্থাৎ ১ লক্ষ ৩৮ হাজার টাকা দামে আপনারা একটি দুর্দান্ত প্যাকেজ পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানির তরফ থেকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026