বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লক্ষের বেশি মানুষ, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি মোদীর
ভয়াবহ বন্যা পরিস্থিতি বিহারে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে বিহারের বিভিন্ন এলাকায় আক্রান্ত ১০ লক্ষের বেশি মানুষ। এই অবস্থায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বিহারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সকল প্রতিশ্রুতি দিলেন। আজকের অনুষ্ঠানে তিনি বলেন, “এই বর্ষাকালে বিহার, অসমের একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিহার এবং অসমের অনেক এলাকাতেই মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আমাদের একদিকে করোনার সাথে লড়তে হচ্ছে অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে। সরকার সকল মানুষের পাশে আছে। এই অবস্থায় এনডিআরএফ টিম, রাজ্য সরকার, বিপর্যয় মোকাবিলা দপ্তর, কেন্দ্রীয় সরকার এই সকল দুর্গত মানুষের পাশে আছে।”
বিহারে অতিবৃষ্টিতে হওয়া বন্যার জন্য ক্ষতিগ্রস্ত ১০ লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে ১৫,০০০ মানুষকে সরিয়ে সুরক্ষিত আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুর্গতদের সুরক্ষিত জায়গায় সরানোর কাজও চলছে একইসাথে। বিহারের বিপর্যয় পরিচালনা বিভাগের তরফে জানানো হয়েছে, বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ এবং এসডিআরএফ এর মোট ২২ টি দল কাজ করছে এক সাথে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিহারে ১০,৬১,১৫২ জন মানুষ বন্যা কবলিত।
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে করোনা সংক্রমণের দিকটা মাথায় রেখে কাজ করতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্ধারকৃত মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন সমস্ত কর্মকর্তাদের। এছাড়াও সমস্ত বন্যা দুর্গতদের ৬,০০০ টাকা করে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…