নিউজ

আনলক ৩.০-র গাইডলাইনস কি হবে? এই নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

দেশে ক্রমাগত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। সংক্রমণ থামবার কোনো লক্ষণ নেই। দেশ সহ বেশ কিছু রাজ্যেও সংক্রমণের হার আকাশছোঁয়া মাত্রায় বেড়ে চলেছে। আর এই পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করতে আগামীকাল সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাজ্যগুলির বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা চলবে। গত ১লা জুন মাস থেকে দেশ জুড়ে টানা আড়াই মাস লক ডাউনের পর আনলক-১ ঘোষণা হয়।

এরপর ক্রমে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। আর তারপরই ফের রেকর্ড হারে বাড়তে থাকে করোনা সংক্রমণ। তবে কেন্দ্রীয় স্তরে দেশে লক ডাউন ঘোষণা করার মত পরিকল্পনা নেই। রাজ্যগুলি চাইলে কঠোর লক ডাউন জারি রাখতে পারে। আগামীকাল বৈঠকে রাজ্যগুলির করোনা পরিস্থিতি ছাড়াও কোন রাজ্য তৃতীয় পর্যায়ের আনলকে কী কী খোলা রাখতে চাইছে, কী তাঁদের মতামত এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রীদের কাছ থেকে জানবেন প্রধানমন্ত্রী।

আগস্ট মাসে দেশ জুড়ে আনলক-৩ চালু হবে। আর সেই পর্যায়ে কী কী খোলা থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে যেরকম ভাবে বাকি সবকিছু চলছিল সব সেরকমই স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। সংক্রমণের হার যে রাজ্যগুলিতে কমেছে সেখানে সব পরিষেবা চালু করা হলেও থাকবে কিছু শর্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি নোট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই নোটে আগস্ট মাস থেকে ক্রমে সিনেমাহল ও অডিটোরিয়াম খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান কবে পুনরায় খুলবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026