রবিবার পর্যন্ত চলবে ধনতেরাস। তাই এই মুহূর্তে সোনা কেনার হিরিক সর্বত্র। হিসেব বলছে, গত এক সপ্তাহে নিরিখে আজ সোনার দাম সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। অন্যদিকে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে রুপোর দাম। সমস্ত কর বাদ দিয়ে এই মুহূর্তে কলকাতায় এক গ্রাম হলমার্ক ২২ক্যারেট সোনার দাম ৪,৭০১ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৭,০১০ টাকা। নতুন দিল্লিতে এই দাম ৪৭,১৫০ টাকা। মুম্বাইয়ে দাম কলকাতার মতই। এবং চেন্নাইয়ে এই দাম ৪৭,৪১০ টাকা।
অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,১২৯ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫১,২৯০ টাকা। বিহারে এই ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫১,৩২০ টাকা। তবে, সোনার মজুরি এবং অন্যান্য কর প্রতিদিন পরিবর্তন হতেই থাকে। তাই এই দামের সঙ্গে এই ধরনের কোনো অতিরিক্ত কর যোগ করা নেই।
একইভাবে দাম কমেছে রুপোর। গুড রিটার্নস এর রিপোর্ট অনুসারে এই মুহূর্তে এক কিলোগ্রাম রুপোর বিক্রি মূল্য ৫৭,৭০০ টাকা। আগে তুলনায় অনেকটাই কমেছে রুপোর দাম। তবে এই দিওয়ালির সময়ে সবথেকে বেশি সস্তা হয়েছে সোনার দাম। তাই যদি আপনার সময় এবং রূপো কেনার কোন পরিকল্পনা থাকে তাহলে কিনে ফেলুন এখনই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…