গত দু’বছর করোনা পর্বের কারণে পুজোতে বিধি নিষেধ ছিল এবং সেই কারণে সেভাবে লাভের মুখ দেখতে পারেননি, কুমোরটুলির প্রতিমা নির্মাণকারীরা। তবে করোনার বিধি-নিষেধ কাটিয়ে উঠে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো এবং অন্যান্য পুজো। যার ফলে করোনার ফাড়া কাটিয়ে এবারে লাভের মুখ দেখতে শুরু করেছেন মৃৎশিল্পীরা। এবছর পূজোর মরশুমে কুমোরটুলি থেকে প্রায় দেড়শ কোটি টাকার প্রতিমা বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।
কুমোরটুলির প্রতিমা শিল্পীরা বলছেন, গণেশ পূজো থেকে জগদ্ধাত্রী পর্যন্ত ১৫০ কোটি প্রতিমা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। যদিও এখনো জগদ্ধাত্রী পূজা হয়নি তবে সেই প্রতিমা গড়ার বরাত চলে এসেছে। এই প্রতিমা তৈরীর কাজ চলছে একেবারে জোর কদমে। রাজ্যের বৃহত্তম প্রতিমা তৈরির কেন্দ্র হল কুমোরটুলি এবং এখানে প্রায় ৬০০ জন মূর্তি নির্মাতা একসাথে কাজ করেন। তাদের মতে করোনার বিধি নিষেধ ছাড়াও যে কারণে এবছর ভালো ব্যবসা হয়েছে তা হলো দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া।
উল্লেখ্য, দুর্গা পুজা ফোরামের সমীক্ষায় দেখা গিয়েছে এ বছর রাজ্যে দুর্গাপুজোয় ৫০০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে রাজ্যে যা রীতিমতো একটি রেকর্ড। ব্রিটিশ কাউন্সিল, আইআইটি খড়্গপুর, রাজ্যের পর্যটন বিভাগ এবং ব্রিটেনের কুইন্স মেরী বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছিল। কুমোরটুলিতে এবছরের মৌসুমে ব্যবসা ২০১৯ সালের থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কুমোরটুলির মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতির সদস্য কার্তিক পাল বলছেন, “এই উৎসবের মরশুমে ব্যবসা খুব ভালো হয়েছে এবং আমাদের অনুমান ১৫০ কোটি টাকার ব্যবসা আমরা করেছি। ২০১৯ সালে ১০০ কোটি টাকার ব্যবসা আমরা করতে পেরেছিলাম। ফলে এ বছর লাভ অনেকটা বেশি হয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…