Pic Courtesy : India.com
নির্ভয়া কান্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত ৪ অভিযুক্তকে নিয়ে জল্পনা বাড়ছে। ইতিমধ্যে খারিজ হয়েছে অভিযুক্তদের প্রাণভিক্ষার আবেদন। ঠিক এই সময়েই বিহারের বক্সার জেলে ফাঁসির দড়ি তৈরীর ঘটনায় জল্পনা আরও তীব্র হয়েছে।
জেল সূত্রে খবর, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ১০ টি ফাঁসির দড়ি তৈরীর নির্দেশ পাঠিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগেও দেশে ফাঁসির রায় কার্যকর করার জন্য এ বক্সার জেলের বন্দিদের ওপর নির্ভর করতে দেখা গিয়েছে কেন্দ্রকে।
বক্সার জেলে ফাঁসির দড়ি তৈরীর তোড়জোড় শুরু হতে জল্পনা বাড়তে শুরু করেছে। কারণ, বিশেষজ্ঞদের মতে, ফাঁসির দড়ি তৈরী করার পর খুব বেশী দিন ফেলে রাখা যায় না। বেশী দিন ফেলে রাখলে তা ফাঁসির ক্ষেত্রে অকার্যকর হয়ে ওঠে। এই মুহূর্তে দেশে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী বলতে নির্ভয়া কান্ডে জড়িতরা ছাড়া তেমন কেউ নেই।
তার উপর ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় চাপ বাড়ছে সরকারেরও। ফলে নির্ভয়ার হত্যাকারীদের প্রাণদন্ড কার্যকর করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে সরকার। তবে এ সবই সম্ভবনা, সরকারি ভাবে কোন কিছুই ঘোষণা করা হয়নি এখনও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…