নিউজ

‘নাগরিকত্ব বিলের পিছনে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই’ সংসদে বললেন অমিত শাহ

দিল্লি : উত্তর-পূর্ব রাজ্যগুলির তীব্র বিরোধিতার মধ্যে সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলে ছয় দশকের পুরানো নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আগত অমুসলিম শরণার্থীদের সহজেই ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তরপূর্ব ভারতে বিভিন্ন সংগঠন বিলটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে কারণ তাদের মতে কেন্দ্রীয় সরকার ১৯৮৫ সালের আসাম চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করছে। উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যেই অসম জুড়ে ২ দিনের বন্ধ ডেকেছে। এদিন বিল পাশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেন, ‘এই বিলের পিছনে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। কারও সাথে অবিচারের প্রশ্নই আসে না।’

কংগ্রেস প্রথম থেকেই এই বিলটির বিরোধিতা করে এসেছে। আজ বিল পাশের পর কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল ‘অসংবিধানিক’ এবং ‘অগণতান্ত্রিক।’ আইন ন্যায্য ও বৈষম্যমূলক হওয়া উচিত এবং এই বিলটি এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।’

কংগ্রেস সাংসদ আরও বলেছেন, ‘এটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, অনুচ্ছেদ ১৫, অনুচ্ছেদ ২১, অনুচ্ছেদ ২৫ এবং অনুচ্ছেদ ২৬ এর পরিপন্থী। এই বিলটি অসাংবিধানিক এবং সকলের সমান অধিকারের পরিপন্থী।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026