নিউজ

পেঁয়াজের দাম জানতে যদুবাবুর বাজারে হানা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং সর্বোপরি উচ্চবিত্তদের এখন বাজারে গেলে রীতিমত পেঁয়াজের দামে ছ্যাকা লাগার উপক্রম। রান্নার জন্য পেঁয়াজ কাটতে বসার আগেই পেঁয়াজ কিনতে গিয়েই সাধারণের চোখে জল চলে আসছে। কিন্তু কেন পেঁয়াজের এত দাম জানার জন্যই আজ যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ঢু মারেন। নবান্নে যাওয়ার পথেই তার এরকম হঠাৎ আগমন যদুবাবুর বাজারে।

এতদিন পিয়াজ এর দাম সেঞ্চুরি হলেও এখন তা ছাপিয়ে গিয়েছে প্রায় ডাবল সেঞ্চুরির দিকে চলতে শুরু করেছে পেঁয়াজের দাম বাজারে এই দিন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। মুখ্যমন্ত্রী বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

অনেকদিন ধরেই পেঁয়াজের দাম এইরকম ঊর্ধ্বমুখী কিছুতেই নামতে চাইছে না পেঁয়াজের সংকট মেটাতে ভিনদেশ থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করা হলেও পেঁয়াজের দাম এতটুকুও কমেনি তাই পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রীর নিজেই আজ সশরীরে হাজির হলেন যদুবাবুর বাজারে।

তবে রাজ্য সরকার থেকে একটি সুরাহার পথ বেছে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সমস্ত রেশন দোকান গুলোতে কম দামে পেঁয়াজ বিক্রি করা হবে। এমনটাই জানান রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং বলা হয় ৯৩৫ টি কাউন্টারে বিক্রির জন্য এই পেঁয়াজ পাঠানো হবে, যেখানে প্রায় ৫৯টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ সাধারণ মানুষ পেতে পারবেন।

মানুষের সত্যিকারেরই বিপর্যস্ত পেঁয়াজের দামে এবং পেঁয়াজ একটি সত্যিই খুব দরকারি জিনিস তা বোঝা গেল রবিবার সকালে কলকাতার রেশন দোকানে লাইন দেখে। কলকাতা শোভাবাজার, মুচিপাড়া শিয়ালদহের বেশকিছু রেশন দোকানে প্রতি কেজি ৫৯ টাকা দামে পেঁয়াজ বিক্রি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026