বিহারঃ অবশেষে নীতীশ কুমারের দলে যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে। গতকাল স্বেচ্ছাবসর নেওয়ার পর জেডিইউতে যোগ দেন বিহারের প্রাক্তন ডিজি। অন্য দিকে গুপ্তেশ্বর পান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি”।
কিন্তু একদিন কাটতে না কাটতেই আজ নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে অনুষ্ঠানের মাধ্যমে জেডিইউতে যোগ দিলেন গুপ্তেশ্বর পান্ডে। এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে জেডিইউ-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করব”।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গুপ্তেশ্বর পান্ডে। বিহার পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন রিয়া চক্রবর্ত্তী। এর পরেই দুপক্ষের মধ্যে মামলা আরো জটিল হয়ে ওঠে। সব নিয়েভ পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই কেস যায় মুম্বাই পুলিশের হাতে অবশেষে সিবিআই এবং ইডির ঘারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…