নিউজ

শীতের প্রস্তুতি, বন্দুকের পাশাপাশি লাদাখে নতুন অস্ত্র মোতায়েন ভারতীয় সেনার

ভারতঃ প্রতিদিনই নতুন করে এক ধাপ ঊর্ধ্বমুখী হচ্ছে চিন ভারত দ্বন্দ। কিছুদিন আগে প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকেও চিনা সেনার এই সক্রিয়তা রুখতে বাধা দেয় ভারতীয় বাহিনী৷ এরপরই প্যাংগং হ্রদের কাছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা সেই নিয়ে ভারত আর চিনের সম্পর্ক নতুন করে আরও একধাপ খারাপের দিকে এগোয়। সব মিলিয়ে যত দিন যাচ্ছে এখন দুই তরফের বিবাদ ততোই বাড়ছে।

এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী। এমনকি এতো কিছুর পরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বজায় রাখতে চাইছে চিনের পিপলস লিবারেশন আর্মি। কিন্তু এতো উত্তেজনার মাঝে এবার শীতেও পূর্ব লাদাখে পাহারায় থাকবেন ভারতীয় সেনার জওয়ানরা।

ইতিমধ্যে লাদাখের পাহাড়ি এলাকায় নতুন বাঙ্কার বানানো শুরু করেছে ভারতীয় সেনা। চিন ভারতের এই দ্বন্দ্ব যতোই শক্তিশালী হচ্ছে ততোই বেকে বসছে ভারত। নিজেদের অংশ বুঝে নিতে শত্রুপক্ষকে কোন অংশেই ছাড়ছে না ভারত। শীতের প্রস্তুতি সারতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছে সেনা। রবিবার লেহ থেকে ২০০ কিমি দূরে চুমার-ডেমচোক এলাকায় বিধ্বংসী ট্যাঙ্কার মোতায়েন করেছে ভারতীয় সেনা। পরিস্থিতি উত্তপ্ত হলে মোকাবিলার জন্য ট্যাঙ্ক মোতায়েন করা হল।

প্রসঙ্গত, মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে কিছুদিন আগেই প্রবেশ করে চিনা সেনারা। মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা। এই দিনের এই ঘটনার পর ভারত আবারও বুঝিয়ে দিলো সীমান্তে সেনাদের অস্তিত্ব সদা বর্তমান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026