টেক বার্তা

স্যুটকেসের মতো ভাঁজ করা যাবে এই ইলেকট্রিক স্কুটার, লাইসেন্স ছাড়া চালানো যাবে এই গাড়ি – ELECTRIC SCOOTER

দিনের অগ্রগতির সাথে প্রতিনিয়ত মানুষের চাহিদাও পরিবর্তন হচ্ছে। এক সময় মানুষ যেখানে পেট্রোল চালিত স্কুটার অথবা বাইক ব্যবহার করতে বেশি পছন্দ করত, সেখানে এখন ইলেকট্রিক বাইক অথবা স্কুটারের ব্যবহার বেড়েই চলেছে। তবে এবার আর বিশাল আকৃতির স্কুটার অথবা বাইকের মধ্যে সীমাবদ্ধ নেই মানুষের চাহিদা। জানলে অবাক হবেন, খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করা হতে চলেছে স্যুটকেসের মতো ভাঁজ করা যাবে এমন ইলেকট্রিক স্কুটার।

শহরের যানজট কিংবা ট্রাফিক পুলিশের সাথে অযথা ঝামেলা থেকে মুক্তি পেতে এবার দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছে গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডা। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই বিশেষ ধরনের একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে সংস্থাটি। যেটি চালানোর জন্য কোন লাইসেন্সের প্রয়োজন হবে না গ্রাহকদের। শুধু তাই নয়, যেকোনো সময় আপনি চাইলে স্কুটারটিকে ভাঁজ করে বহন করতে পারবেন। আমরা আপনাদের বলে রাখি, মটো কমপ্যাক্টো নামের এই ইলেকট্রিক স্কুটারটি এখনও পরীক্ষণ অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।

এই নিবন্ধে যদি মটো কমপ্যাক্টো ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই
স্কুটারে একটি 490 ওয়াটের ব্যাটারি প্যাক ব্যবহার করা হচ্ছে। যা একবার চার্জ করার পরে স্কুটারটিকে প্রায় 20 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। কোম্পানি তরফ থেকে দাবী করা হয়েছে, নতুন এই স্কুটারের সর্বমোট ওজন হবে 19 কেজি, যা ঘন্টায় সর্বোচ্চ 24 কিলোমিটার বেগে চলতে সক্ষম হবে। আমরা আপনাদের বলে রাখি, বাজারে আসতে চলা এই ইলেকট্রিক স্কুটারটি আপনি চাইলে ভাঁজ করে গাড়ির ডিকিতে বহন করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026