খুব বেশি ছবি করেন না এই বাঙালি অভিনেত্রী৷ কিন্তু টলিউডের উঠতি নায়িকাদের তালিকায় তাঁর নাম জ্বলজ্বল করছে ৷ তিনি ত্রিধা চৌধুরি৷ প্রথম ছবিতেই স্ক্রিন শেয়ার করেছিলেন বুম্বা দার সঙ্গে৷ ২০১৩-তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ দিয়ে টলিউডে পা রাখেন তিনি। তারপরে ‘খাদ’, ‘ক্ষত’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে বানিজ্যিক ছবি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার কারণে ছয় বছর পেরিয়েও ঝুলিতে গুটি কয়েক ছবি।
তাতে কি? অভিনয় ছাড়া ত্রিধার আরও একটি প্যাশন রয়েছে ৷ ঘুরতে ভীষণ ভালোবাসেন তিনি আর সেটাই তাঁর প্যাশন। চব্বিশ বছরের ত্রিধা প্রায়ই দেশে বিদেশে ঘুরতে যান। সোশাল মিডিয়ায় নিজের ট্রাভেলের ছবি আর ভিডিও হামেশাই আপলোড করতে থাকেন ত্রিধা ৷ সম্প্রতি ভারত মহাসাগরের বুকে অবস্থিত পূর্ব আফ্রিকার সেচেলিস (Seychelles) দ্বীপে গেছিলেন এই নায়িকা ৷ সেখান থেকেই পারফেক্ট বিকিনিতে ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ইনস্টাগ্রামে আপলোড হতে না হতেই ভাইরাল। মাত্র ৬ ঘণ্টায় ৬০ হাজারের কাছে লাইক পড়েছে সেই পোস্টটিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…