জীবনযাপন

পুরুষদের বিয়ে করার সঠিক সময় জেনে নিন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কথায় বলে জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয় নিয়ে নাকি মানুষের জীবন। প্রাচীন কালে অনেক ছোটোবেলাতেই একজন ছেলের বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু যুগ পাল্টেছে, এখন একজন পুরুষ অনেক চিন্তাভাবনা করে তবেই বিয়ের পিড়িতে বসেন। জেনে নেওয়া যাক এমন কিছু মাপকাঠি যেগুলোর ভিত্তিতে একজন পুরুষ নিশ্চিত হতে পারবেন যে এটাই বিবাহের উপযুক্ত সময়।

১. কেরিয়ার গুছিয়ে নিয়েঃ একজন সচেতন পুরুষের কেরিয়ার অনেক তাড়াতাড়িই তৈরি হয়ে যায়। কিন্তু অনেকেরই তা হয় না। তাই কেরিয়ার গুছিয়ে নিয়ে তবেই বিয়ের দিকে পা বাড়ানো ভালো। আপনার কেরিয়ার যদি পুরোপুরি তৈরি হয়ে যায় তাহলে ভাববেন এখন আপনি চাইলে বিয়ে করতে পারেন।

২. আর্থিক ভাবে স্বচ্ছল হলেঃ একটা বিয়ের অনেক রকম খরচ থাকে, বিয়ের সময় যেমন থাকে আবার বিয়ের পরেও প্রচুর খরচ থাকে। এইসমস্ত খরচ বহন করার মত সামর্থ্য যদি আপনার এসে থাকে তাহলে আপনি এবার বিয়ের প্রস্তুতি নিতে পারেন।

৩. মনের মতো কাউকে খুঁজে পেলেঃ আজকাল এই ধরনের সমস্যা খুবই দেখা যায় যে বিয়ে করতে চাইছেন ঠিকই কিন্তু ঠিক মনের মত মেয়ে খুঁজে পাচ্ছেন না। তাই মনের মতো কাউকে খুঁজে পেলে তারপর বিয়ের কথা ভাবতেই পারেন।

৪. বাবা মায়ের বয়স হয়ে গেলেঃ বাবা মায়ের অনেক বয়স হয়ে গেলে বিয়ের চিন্তা করতেই পারেন। এমন যদি হয়ে থাকে যে বাবা মায়ের অনেক বয়স হয়েছে, তারা অসুস্থ। তাহলে একজন পুরুষ ভাবতে পারেন যে এখন বিয়ে করা যেতে পারে।

৫. একাকীত্ব কাটাতেঃ মানুষ বেশিদিন একা থাকতে পারে না। এ কারণে আপনি যদি মনে করেন আপনার জীবনের সব ধরনের পরিকল্পনাই বাস্তবায়িত করে ফেলেছেন, কিন্তু একা জীবনে বেশ বিষণ্ণতায় কাটছে আপনার সময় তাহলে ভেবে নিন আপনার এখন বিয়ে করা প্রয়োজন। তাই একাকীত্ব কাটাতে করে ফেলতে পারেন বিয়ে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026