সাড়ে তিন বছর পরে ঘরে ফিরছেন বিমল গুরুং। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন দার্জিলিঙে। দার্জিলিং এ গিয়ে মোটর স্টেশনে একটি জনসভায় যোগ দেবেন তিনি। এরপরে দার্জিলিঙে নিজের বাড়ি ফিরতে চলেছেন বিমল গুরুং।
বিমল গুরুংয়ের সমর্থনে পাহাড়ে মোর্চা সর্মথকরা চরম উদ্দীপনায় রয়েছেন। পাহাড়ে বিমল গুরুংয়ের সভা ঘিরে জোরকদমে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সকাল থেকেই প্রায় কার্শিয়াং ভিড় করেছিলেন বিমল গুরুংয়ের সমর্থকগণ। তারপর বিমল গুরুং কার্শিয়াং এ পৌছতেই তাদের উচ্ছ্বাসের বাঁধ ফেটে পড়ে। বিমল গুরুং আসা মাত্রই তারা স্লোগান দিতে শুরু করেন। তাদের স্লোগান ছিল, বিমল জিন্দাবাদ, ফিরে এসেছেন গুরুং।
এছাড়াও শুধুমাত্র কার্শিয়াং না, দার্জিলিং এর পথে ১৫ টি জায়গাতে ভিড় জমিয়েছিলেন মোর্চা সর্মথকরা। সাড়ে তিন বছর পরে বিমল গুরুং ফিরছেন, এইজন্য গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং পন্থী সর্মথকরা তাকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন। তাদের সকলের পরনে ছিল পাহাড়ের নিজস্ব পোশাক। পাশাপাশি বাজানো হয়েছিল নেপালি বাদ্যযন্ত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…