অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বোলারদের হাতে, ৩৬ রানে অলআউট হওয়াকে মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। শনিবার ম্যাচ শেষে বলেছিলেন, অস্ট্রেলিয়ার বোলাররা ভালো বোলিং করেছে, কিন্তু বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তাদের। প্রথম ইনিংসে যেমন বোলিং ছিল দ্বিতীয় ইনিংসেও তেমনই। প্রথম ইনিংসে দলের ব্যাটসম্যানরা অজিদের সামলে দিলেও দ্বিতীয় ইনিংসে কেন ব্যর্থ হলেন? বিরাট মনে করেন ব্যক্তিগত পরিকল্পনার অভাব।
ভারত অধিনায়ক জানিয়েছেন, প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করার জন্য দল একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামে। কিন্তু একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন, তাকেও নিজের মত একটা পরিকল্পনা সাজিয়ে নিতে হয়। সেটা পরিস্থিতি অনুযায়ী। ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সেই পরিকল্পনারই অভাব ছিল। আর তাই এই ভরাডুবি।
প্রথম টেস্ট খেলে দেশে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু ফেরার আগে কোথাও যেন দলের ক্রিকেটারদের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। অনেকেই বলছেন, দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটিংয়েও তো কোনো পরিকল্পনা দেখা যায়নি। তাহলে সতীর্থদের দিকে কেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অধিনায়ক। আবার অনেকের মতে, প্রশ্ন না তুলে বিরাটের উচিত, দলের ক্রিকেটারদের হালকা মেজাজে রাখা। যাতে দুমড়ে যাওয়া মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন রাহানেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…