রাজ্য

“মীনাক্ষীর মধ্যে বুদ্ধদেবের ছায়া দেখতে পায়”, স্বীকারোক্তি বিমান বসুর

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচার করেছে। এবারের নির্বাচনে যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার কোন অপেক্ষা রাখে না। তবে সংযুক্ত মোর্চা দলে একাধিক বাম তরুণ তুর্কি যোগদান করেছে যারা রীতিমতো নির্বাচনের ময়দানে প্রচারে ঝড় তুলেছিল। এবারে ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম থেকে বামফ্রন্ট প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। একদিকে এই নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। দুজনের মাঝেই মীনাক্ষীর প্রচারে ঝড় দৃষ্টি আকর্ষণ করেছিল গোটা বঙ্গবাসী। এমনকি এবার ভোট প্রচারে তাকে পাওয়ার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে সবচেয়ে বেশি আবেদন করছে বলে জানা গিয়েছে।

এরই মাঝে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, “মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছায়া দেখা যায়। বুদ্ধদেব যেভাবে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে দলের সর্বক্ষণে কর্মী হয়ে দাড়িয়ে ছিলেন ঠিক তেমনি মীনাক্ষী এত শিক্ষিত হওয়ার পরেও চাকরি ছেড়ে সারাদিন নিজেকে বামপন্থায় নিয়োজিত করেছে।” এছাড়াও তিনি বলেছেন, “মীনাক্ষী যেভাবে এগোচ্ছে বুদ্ধ একই পথে এগো তো। বুদ্ধদেব একসময় স্কুল শিক্ষকের চাকরি ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছিলেন। একই কাজ করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দলের প্রতি তাঁর অধ্যবসায় দেখে আমরা সকলেই খুশি।”

এছাড়াও মীনাক্ষীর ভূয়সী প্রশংসা করে বিমান বসু বলেছেন, “মীনাক্ষী যেখানে গিয়ে ভাষণ দিচ্ছে সেখানে মানুষের বোধগম্য হচ্ছে যে আগামীদিনে বামেদের স্বপ্ন কি। তিনি এছাড়াও বিভিন্ন সামাজিক কল্যান করছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। মীনাক্ষীর জন্য বামপন্থীর ভাবমূর্তি মানুষের কাছে আরো বেশি উজ্জ্বল হচ্ছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026