বাংলায় লড়াই করতে না পেরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরকমই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়া নবদ্বীপের ভোটের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অভিযোগ করলেন। তিনি আরো জানাচ্ছেন এবারে, এই নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোন একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। মমতা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্যান্ডেল তৈরি করতে বাইরে থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে। বাইরে যাচ্ছে করোনার পরিস্থিতি খুব একটা ভালো না। তাই বহিরাগত এসে এই রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি আরো খারাপ করে দিচ্ছে।
তিনি আরো বলেছেন যারা এ রাজ্যের বাসিন্দা নয় সেই সমস্ত বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রী ভোটের প্রচারে আসতেই পারেন কিন্তু তার সভায় প্যান্ডেল তৈরীর জন্য বাইরের লোক আসবে কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, পাঁচ-ছয় মাস করোনাভাইরাস এর কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে। বিনামূল্যে করোনা টিকা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু রাজনীতি করে অনুমতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই অভিযোগের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, এটা স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা প্রচার। এবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গো হারান হারবেন তাই হারের একটা যুক্তি খোঁজার চেষ্টা করছেন তিনি। করোনাভাইরাস এর জন্য ভারতীয় জনতা পার্টি কে দায়ী করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বহিরাগত আসেই তাহলে তার হাতে তো সমস্ত ক্ষমতা রয়েছে, তিনি কেন রিপোর্ট তৈরি করতে পারছেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…