শীতল কুচি কাণ্ডের পর বেশ কিছুটা চাপের মুখে নির্বাচন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই নির্দেশিকা দিয়ে এবারের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ২০০ মিটারের মধ্যে কোন জটলা হলেও কোন ভাবেই ওপেন ফায়ারিং করা যাবে না। কিছুদিন আগে কোচবিহারে মাথাভাঙ্গা এলাকার শীতল কুচি এলাকায় জওয়ানদের গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
তারপর এই নির্বাচন কমিশনের নির্দেশ, যদি এরকম কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে গুলি করবেন না, পরিবর্তে সিআরপিসি ধারা ১৫৮ এবং ১৮৮ এ আটক করুন। তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন নতুন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
সেখানে তিনি বিশেষ করে কোচবিহারের ওই ঘটনার কথা তুলে ধরলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবার থেকে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে না। এমনকি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার মধ্যে কোন এরকম কিছু ভুল নেই। তার পাশাপাশি ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সেটি সত্যতা যাচাই করা হচ্ছে বলে তিনি জানিয়ে দিয়েছেন।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এক দফায় ভোট করা কোনভাবেই সম্ভব নয়। এই কাজ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী যত পরিমাণ লাগবে ততটা পরিমাণ কিন্তু আনা নেই। তার ফলে এই মুহূর্তে আয়োজন করা সম্ভব নয় এক দফার মধ্যে বাকি সমস্ত নির্বাচন। শুক্রবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রাজ্য নির্বাচনী আধিকারিক এর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…