বিনোদন

জন্মদিনের পার্টিতে গোলাপি বিকিনি পরে নাচলেন মন্দিরা, ট্রোলিং শুরু নেটদুনিয়ায়

ডিডি ন‍্যাশনালের বিখ্যাত সিরিয়াল ‘শান্তি’-র মাধ্যমে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। এরপর হঠাৎই হারিয়ে যান তিনি। তবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ফিল্মের মাধ্যমে মন্দিরার কয়েক ঝলক দেখেছিলেন দর্শকরা। তারপর মন্দিরার আবারও অতলে তলিয়ে যাওয়া। কিন্তু আটপৌরে মেয়ে মন্দিরার জন্য ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। তাই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের হাত ধরে চূড়ান্ত স্টাইলিশ হয়ে ফিরে এলেন মন্দিরা। ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে যখন তিনি ম্যাচ নিয়ে আলোচনা করতেন, তখন দর্শকদের চোখ আটকে থাকত তাঁর নিত্যনতুন ব্লাউজের ফ্যাশনে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সঞ্চালনাও করেছেন মন্দিরা। এমনকি কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন তিনি। ফিটনেস ফ্রিক মন্দিরার ইন্সটাগ্রাম ভর্তি রয়েছে ওয়ার্কআউট ভিডিওয়।

রাজ কোশল (Raj koshal)-এর স্ত্রী, বীর (veer) ও তারা (tara)-র মা মন্দিরা দেখতে দেখতে পার করে দিলেন 49 টি বসন্ত। তাঁর 49 তম জন্মদিনে গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে পার্টি করলেন মন্দিরা। পার্টিতে ‘নিউ ইয়র্ক সিটি’ গানের সঙ্গে তৈরী ইন্সটাগ্রাম রিলে তুমুল নেচেছেন মন্দিরা ও তাঁর বান্ধবীরা। মন্দিরার পরনে ছিল গোলাপি রঙের বিকিনি। সমস্যার শুরু এখানেই। ভিডিওটি ভাইরাল হতেই নীতিবাগীশ নেটিজেনরা মন্দিরার ‘বিকিনি ডান্স’-কে অশ্লীল বলছেন। অনেকে বলছেন, তাঁর বাড়িতে এনসিবি রেইড করা উচিত। মন্দিরাকে কটুক্তি করেছেন কয়েকজন মহিলাও।

কিন্তু ম্যান্ডি বেদীর থোড়াই কেয়ার এইসব ট্রোলারদের। তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। উপরন্তু তিনি তাঁর মতো করে ইন্সটাগ্রামে কোটেশন, ছবি শেয়ার করে চলেছেন। মন্দিরার জন্মদিনে সুরকার বিশাল দাদলানি (vishal Dadlani),অভিনেতা অর্জুন বিজলানি(Arjun vijlani), অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy), অভিনেত্রী আশকা গোরাদিয়া (Aashka Goradia) মন্দিরাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026