দেশ

মাস্ক না পরলে জরিমানা ১০ হাজার টাকা, সংক্রমণ ঠেকাতে কড়া দাওয়াই যোগীরাজ্যে

গত বছরের শুরু থেকে করোনা ভাইরাস প্যানডেমিক গোটা বিশ্বের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। চলতি বছরের শুরুতে করোনার প্রভাব কিছুটা কমলেও এপ্রিল মাসের শুরু থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। করোনার পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। এপ্রিল মাসের শুরুতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ গ্রাফ ২ লাখ স্পর্শ করেছে। মহারাষ্ট্র, পুনে ইত্যাদি জায়গায় প্রবল ছড়াচ্ছে করোনা। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে ১৫ দিনের জন্য কার্ফু জারি করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যে কড়াকড়ি নাইট কার্ফু পালন করা হচ্ছে। এবার করোনার সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হল যোগীরাজ্য উত্তরপ্রদেশ।

করোনা সংক্রমণে রাশ টানতে উত্তরপ্রদেশ সরকার আগামী রবিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করেছেন। এদিন জরুরী পরিষেবা বাদে সমস্ত অফিস এবং দোকানপাট বন্ধ থাকবে। এছাড়াও রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসগুলিকে দ্রুত জীবানুমুক্তকরণের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে মাস্ক না পরলে বড় জরিমানার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। প্রথমবার মাস্ক না পরে ধরা পরলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু দ্বিতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় ২২ হাজার নতুন সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০৪ জনের। বর্তমানে রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় লক্ষাধিক। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার সেই সমস্ত অঞ্চল চিহ্নিত করেছে যেখানে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, গাজিয়াবাদ, মেরঠে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফুও জারি করেছেন যোগী আদিত্যনাথ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026