একুশে বাংলা বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল পঞ্চম দফার নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে। তবে নির্বাচনের মাঝে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। এবার জনসভাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সহকর্মী মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী একুশে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে নিজেকে জাত গোখরো বলে অভিহিত করেছিল। তিনি সিনেমার ডায়লগ দিয়ে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন। এবার সেই সংলাপকে হাতিয়ার করে আজ শুক্রবার হাওড়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো পাল্টা আক্রমণ করেছেন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, “সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য আছে। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলে ছবি।” এছাড়াও তিনি বলেছেন, “ছেলেকে বাঁচানোর জন্য আজ মিথ্যাচার করছেন মিঠুন চক্রবর্তী।” এছাড়াও জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছুদিন আগে বাংলাদেশ সফর যাওয়া প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। আসলে প্রধানমন্ত্রী বাংলাদশে গিয়ে বিশেষ এক সম্প্রদায়কে প্রভাবিত করেছেন বলে বারংবার অভিযোগ জানান মমতা।
এছাড়াও আজকের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যের বেগতিক করোনা পরিস্থিতি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মোদি শাহকে। তিনি সরাসরি কটাক্ষ্য করে বলেছেন, “বাইরে থেকে নির্বাচনের জন্য লোক আসছে। গুজরাট, উত্তরপ্রদেশ থেকে বহিরাগতদের নিয়ে আসছে বিজেপি। তারাই রাজ্যে করোনা ছড়িয়ে বেড়াচ্ছে।” এছাড়াও কেন্দ্র ঠিকমত ভ্যাকসিন দিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সাথে সকলকে করনা থেকে সতর্ক হতে বলেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…