রাজ্য

বিমল সর্মথকরা অতর্কিতে হামলা চালিয়েছে, অভিযোগ বিনয় তামাং শিবিরের

বিমল গুরুং এবং বিনয় তামাং এই দুজনকে নিয়ে বর্তমানে পাহাড়ের রাজনীতি বেশ সরগরম। চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব। কলকাতায় এসে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন বিমল গুরুং। কিন্তু সেই মুহূর্তেই বিমল এর বিরোধিতা করে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবির। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও এরকম ইঙ্গিত দেন বিনয় তামাং। এবারে, বিনয় শিবিরের একজন যুবক কর্মীকে কুকরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিমল গুরুং শিবিরের বিরুদ্ধে।

রাজ্যপাল জগদীপ ধনখর বর্তমানে পাহাড়ে অবস্থান করছেন। ঠিক সেই সময়ে বিমল গুরুঙ্গ, বিনয় তামাং শিবিরের মধ্যে সমস্যা সৃষ্টি হওয়ায় বিপাকে দুই গোষ্ঠী। পাহাড়ে বিমল পন্থী এবং বিনয় পন্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। তারই মধ্যে বিমল পন্থীদের বিরুদ্ধে অভিযোগ বিপরীত শিবিরের একজনকে কুপিয়ে তার ওপর হামলা চালানোর।

ঘটনাটি বানেশভাক চা-বাগানের। সেখানে এদিন গুরুং পন্থীদের সভা ছিল। সেই সভায় বিমল পন্থীরা হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু সেই হামলার পাল্টা, বিমলের সমর্থকরা কুকরি আগ্নেয়াস্ত্র দিয়ে বিনয় শিবিরের উপরে হামলা চালায়। তাদের এই অতর্কিত হামলাতে অনেকেই আহত হয়েছেন। যে যুবককে তারা কুপিয়ে ছিলেন, তাকে বর্তমানে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় বিমল পন্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। বিনয় শিবিরের অভিযোগ, বিকেল ৪ টে নাগাদ এই সভা ছিল। সেখানেই এই হামলা চালানো হয়। বিমল গুরুংকে যাতে পাহাড়ে প্রবেশ করতে না দেওয়া হয় সেই মর্মে তারা অভিযোগ জানিয়েছেন। অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিনয় তামাং নিজে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026