করোনা আবহয়ের মধ্যে বেশ জাঁকজমক ভাবে বিয়ের পর্ব শেষ করেন নেহা কক্কর ও পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিং। দিল্লির একটি গুরুদ্বারায় বসে নেহা এবং রোহনপ্রীতের বিয়ের আসর। একেক দিন একেক রকম লেহেঙ্গায় সেজে উঠেছিলেন সঙ্গীত জগতের এই তারকা দম্পতি। কখনো সবুজ তো কখনো লাল তো কখনো গোলাপি। সব মিলিয়ে এলাহি আয়োজনে বিয়ের আসর বসান এই তারকা দম্পতি। এবারে আসছে মধুচন্দ্রিমার পালা।
দিল্লি এবং পঞ্জাবে রিসেপশনের পর মুম্বইতে ফেরেন নেহুপ্রীত। এরপরেই দুবাইতে মধুচন্দ্রিমার জন্য উড়ে যান তাঁরা। সেইখান থেকেই একের পর এক ভিডিও ভাইরাল হতে শুরু করে। নেহা কক্কর তাঁর ইন্সটাগ্রামে সমস্ত ছবি ও ভিডিও আপলোড করেছেন। সম্প্রতি একটি লং ড্রাইভের ভিডিও শেয়ার করেছেন নেহুপ্রীত।
দুবাইতে একটি বিলাসবহুল গাড়িতে বসে চুটিয়ে উপভোগ করছেন মধুচন্দ্রিমার সবকটি পর্ব। হাসিখুশি মেজাজে ধরা দিলেন নেহা-রোহনপ্রীত। এই ভিডিও আপলোড হতেই হু হু করে তা ভাইরাল হয়। শুধুমাত্র লং ড্রাইভের ভিডিও ভাইরাল হয়নি, নেহুপ্রীতের ফুলশয্যার খাটের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ফুলদিয়ে সাজানো হয়েছে নবদম্পতি নেহা ও রোহনপ্রীতের ঘর, খাট সবটাই। গত ৮ নভেম্বর দুবাইতে মধুচন্দ্রিমার জন্য উড়ে যান নেহুপ্রীত। এরপরেই ইন্সটাগ্রামের স্টোরিতে একের পর এক ছবি পোস্ট করেন মিসেস সিং।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…