পাটনা: বুথ ফেরত সমীক্ষা বলেছিল বিহারে পরিবর্তনের সরকার গড়তে চলেছে তেজস্বী যাদব। দীর্ঘ ১৫ বছররের শাসন শেষ হতে চলেছে। কিন্তু ভোটের ফল উল্টো কথাই বলল। এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। তবে ভোটের ফল সম্পূর্ণভাবে মেনে না নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আরজেডি-কংগ্রেস।
৯০% যখন গণনা শেষ হয়েছিল, তখন দেখা যায় এনডিএ ১২১টি আসনে এগিয়ে ছিল। আর মহাজোট ১১৩টি আসনে এগিয়ে ছিল। এরপরই নীতীশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযোগ এনেছে মহাজোট। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অখিলেশ সিং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ভোট গণনায় ব্যাপক গোলমাল হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই।’ এমনকি সীতারাম ইয়েচুরিও বলেছেন, সিপিএম ভাল ফল করেছে। বিহারে তাদের স্ট্রাইকরেট ৮০% বলেও দাবি করেছেন তিনি।
আরজেডি ইতিমধ্যেই ১১৯টি আসন জেতার একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে কী করে জয়ের হাসি হাসল এনডিএ, তা নিয়ে প্রশ্ন তুলেছে মহাজোট। কার্যত ভোট কারচুপির অভিযোগ এনেছেন তেজস্বী যাদব। তাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মহাজোট। তবে এতে বাড়তি কোনও সুরাহা হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…