Bipasha Basu: মা হওয়ার অনুভূতি, কালো পোশাকে বেবি বাম্প দেখাচ্ছেন বিপাশা বসু

কয়েকদিন আগেই নিজের মা হওয়ার কথা জানিয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি সম্প্রতি মাও হয়েছেন সোনাম কাপুর। এই তালিকায় নাম লিখেছেন বিপাশা বসুও। কয়েকদিন আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন। আর অভিনেত্রীর মা হওয়ার খবরও প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটমহলের পাশাপাশি মিডিয়াতেও।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন বিপাশা বসু। তবে সম্প্রতি বড়পর্দা থেকে কিছুটা হলেও দূরে রয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। মা হওয়ার খবর পাওয়ার পর থেকেই তিনিও যে নিজেকে মনে মনে তৈরি করছেন, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। সম্প্রতি নিজের ‘বেবি বাম্প’ শো-অফ করেই ফটোশুট করিয়েছেন অভিনেত্রী। আর নিজের সেই ছবি শেয়ার করেই মা হওয়ার জাদুই অনুভূতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। আর আপাতত সেই প্রসঙ্গের সূত্র ধরেই নেটমাধ্যমের পাতায় চর্চিত হয়েছেন তিনি।

সম্প্রতি বিপাশা বসু একটি কালো ট্রান্সপারেন্ট পোশাকে নিজের বেবি বাম্প শো-অফ করেছেন। নিজের সাম্প্রতিক এই ফটোশুটের ছবি শেয়ার করেই অভিনেত্রী জানিয়েছেন, মা হওয়া এক জাদুই অনুভূতি। সে কথা সহজে ভাষায় প্রকাশ করা যায় না। অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে গিয়েছে। আবারো সমগ্র নেটমহল শুভেচ্ছাবার্তায় ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ও তার আসন্ন সন্তানকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026