আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির সঙ্গে টাকার দর পড়ার কারণে সোনা এবং রুপোর দাম আজকে অনেকটা পরিবর্তিত হয়েছে। দাম বৃদ্ধি পেলেও আজকে প্রতি ১০ গ্রামের দর ৫১ হাজার টাকার নিচে রয়েছে। পাশাপাশি রুপোর দাম এই মুহূর্তে ৫৩ হাজার ৫০০ টাকার নিচে নেমে গিয়েছে। ফেডারের রিজার্ভের কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক দিনের সোনা এবং উভয়ের দাম বেশ কিছুটা কমতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনা তার ছয় সপ্তাহের সর্বনিম্ন এবং রুপোর দুই বছরের সর্বনিম্নে নেমে এসে দাঁড়িয়েছে। শুক্রবার দিল্লি বুলিয়ান বাজারে সোনার ৪৭ টাকা বৃদ্ধি পেয়ে ৫০,৭২৯ টাকা প্রতি দশ গ্রামের দাম হয়েছে। গত ট্রেডিং সেশানে সোনা প্রতি ১০ গ্রাম ৫০,৬৮২ টাকায় বন্ধ হয়েছিল। সোনার মত রুপোর দাম ৪৯৬ টাকা বেড়ে প্রতি কেজি ৫৩,৪২৯ টাকায় দাঁড়িয়েছে। গত ট্রেডিং সেশনে রুপোর দাম প্রতি কেজি ছিল ৫২,৯৩৩ টাকা।
বিদেশি বাজারে ডলারের শক্তিশালীকরনের মধ্যে ফরেক্স মার্কেটে শুক্রবারে প্রথম বাণিজ্য ডলারের বিপরীতে টাকার মূল্য ১৪ পয়সা কমে গিয়ে ৭৯.৭০ টাকা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ১,৭০২ ডলার। যদিও রুপো ১৭.৯৬ ডলার প্রতি আউন্সে শেষ হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক কমিউনিটি এক্সচেঞ্জ কমেক্সে স্পট গোল্ড এর দাম ০.৪২ শতাংশ বেড়ে ১৭০২ প্রতি আউন্স দাম হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…