বিনোদন

বিপাশার করভা চৌথ, করণ ও বিপাশা করলেন একসাথে উপোস

সম্প্রতি অভিনেত্রী বিপাশা বসু নিজের গত বছরের করভা চৌথের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বিপাশার এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। বিপাশা এই ভিডিও শেয়ার করে বলেছেন, প্রতি বছর তিনি ও তাঁর স্বামী করণ দুজনে একসাথে করভা চৌথের উপোস করেন। এরপর তাঁরা সমগ্র পরিবার একসাথে একটি পারিবারিক নৈশভোজে অংশ নেন। কিন্তু এই বছর করোনা অতিমারীর কারণে বিপাশা ও করণ কোনো পারিবারিক নৈশভোজের আয়োজন করেননি। এই বছর দুজনে করভা চৌথ পালন করলেও তাতে কোনো জাঁকজমক ছিল না। বিপাশা বলেন, তিনি সারা জীবন এইভাবেই করণের সঙ্গে থাকতে চান।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2016 সালে অভিনেতা করণ সিং গ্রোভার ও মডেল-অভিনেত্রী বিপাশা বসু বিয়ে করেন। এই বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা সলমন খান। বাঙালি ও পঞ্জাবি দুই রীতি মেনেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। হরর ফিল্ম ‘অ্যালোন’-এর সেট থেকে পরিচয় হয়েছিল করণ ও বিপাশার। পরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। কিন্তু বিপাশাকে বিয়ে করার কারণে করণ যথেষ্ট ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। এর আগে করণ পরপর দুই বার বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর সেই দুটি বিয়েই করণের পরকীয়া সম্পর্কের কারণে ভেঙে যায়। করণের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী জেনিফার উইঙ্গেট করণের সঙ্গে বিপাশার বিয়ে টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অপরদিকে বহুদিন বিপাশাও অভিনেতা ও প্রযোজক জন আব্রাহামের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। কিন্তু জন তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি না হয়ে সম্পর্ক ভেঙে দেন। জন অন্যত্র বিয়ে করেন। বিপাশার সঙ্গে করণের সম্পর্ক তৈরি হয়।

সফল অভিনেত্রী বিপাশা বসুর কেরিয়ার ধাক্কা খায় অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করার পর। বিপাশার কাছে ফিল্মের অফার বা ‍বিজ্ঞাপনের অফার এলে তিনি শর্ত রাখতে শুরু করেন, একই ফিল্মে বা অ্যাডে করণকেও কাস্ট করতে হবে। কিছুদিন আগে একটি শোয়ের উদ্যোক্তারা দাবি করেন, শোয়ে করণকে না নেবার জন্য বিপাশা তাঁদের রীতিমত শাসিয়েছেন। বিপাশা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। প্রসঙ্গত, করণের কেরিয়ার বিপাশার মতো সফল নয়। এই মুহূর্তে তাঁর হাতে বেশি কাজও নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026