বিনোদন

শুভশ্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মিমি, খুশি রাজ চক্রবর্তী

গতকাল ছিল পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন। শুভশ্রীর জন্মদিনে ঘরোয়া সেলিব্রেশন হলেও সবচেয়ে বড় চমক ছিল শুভশ্রীর জন্য মিমির শুভেচ্ছা বার্তা। সোশ্যাল মিডিয়ায় টুইট করে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভশ্রীর প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠুক। পরিচালক রাজ চক্রবর্তী সকালেই সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ বলেছেন, শুভশ্রী তাঁর জীবনের প্রকৃত ও একমাত্র ভালোবাসা। রাজের জীবনকে বদলে দিয়েছেন তিনি। রাজের অনুরোধে চুলে পনিটেল করে, হালকা লিপস্টিক পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন শুভশ্রী। শুভশ্রীর হাতে ধরা ছিল তিন ও শূন্য লেখা দুটি প্রতীকী বেলুন। জীবনের উনত্রিশটি বসন্ত পার করে তিরিশ বছরে পা দিলেন অভিনেত্রী।

সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে মিমি ও রাজের সম্পর্ক ভেঙে যায়। এইসময় শুভশ্রী বন্ধু হিসেবে রাজের পাশে দাঁড়ান। পরবর্তীকালে রাজ ও শুভশ্রীর বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। দুই পরিবারের অনুমতি নিয়ে বিয়ে হয় শুভশ্রী ও রাজের। সেপ্টেম্বর মাসে শুভশ্রী জন্ম দেন তাঁদের পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের পর তার জন্য রাজের প্রাক্তন প্রেমিকা মিমি অনেক উপহার পাঠিয়েছিলেন এবং শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। শুভশ্রী মিমির পাঠানো উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, উপহারগুলি ইউভানের খুব পছন্দ হয়েছে। মিমি এর প্রত্যুত্তরে ছোট্ট ইউভানকে অনেক ভালোবাসা জানিয়েছেন। সম্প্রতি কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনা আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। সেই সময় মিমি টুইট করে রাজকে মন শক্ত করার পরামর্শ দেন।

প্রসঙ্গত, অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী প্রায় একই সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন। মিমি ও শুভশ্রীর সম্পর্ক প্রথম থেকেই যথেষ্ট ভালো ছিল। এমনকি রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে হলেও শুভশ্রী ও মিমির সম্পর্কে চিড় ধরেনি। নেটিজেনরা অনেকেই রাজ ও শুভশ্রীর পারিবারিক খুশির সময় মিমির শুভেচ্ছা জানানো বা দুঃখের সময় পাশে থাকাকে অন্যভাবে ব্যাখ্যা করলেও মিমি সবসময় তাঁর মানবিকতা ও সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ইউভানের জন্ম শুভশ্রী ও মিমির বন্ধুত্বকে আরো মজবুত করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026