রাজ্য

রাজ্যের সব লাইসেন্সপ্রাপ্ত বাজি শিল্পীদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিক সরকার, আর্জি বাজি ব্যবসায়ী সংগঠনের

করোনা ভাইরাসের প্রকোপ এখনো না শেষ হওয়ায় এবছর বাজি পোড়ানো বন্ধ রাখার আর্জি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি সকলকে অনুরোধ করেছেন যেন কালি পুজোতে সোশ্যাল ডিসটেন্স মেনে সমস্ত কাজ করা হয়। আগামীকাল পশ্চিমবঙ্গের বাজি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা রাজ্যের। রাজ্যের তরফে এই বৈঠকে থাকবেন মুখ্য এবং স্বরাষ্ট্র সচিব।

নবান্নে এই বৈঠক হতে চলেছে। তবে তার আগে, পশ্চিমবঙ্গের বাজি ব্যবসায়ী সংগঠনের নেতা বাবলা রায় আজ বেলা ১২ টায় মুখ্যমন্ত্রী কে একটি চিঠি পাঠান। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখা হয় যেন, ৩১ লক্ষ মানুষের জীবন এবং জীবিকার সুরক্ষার। পশ্চিমবঙ্গে বহু মানুষ এই বাজি তৈরি করে সংসার চালান। অনেকের কাছে প্রধান আয়ের এর উৎস কালীপুজোর আগে বাজি তৈরি করা অথবা বিক্রি করা। তাই যদি এই বছর বাজি বিক্রি বন্ধ হয়ে যায়, না হলে বহু মানুষের জীবন এবং জীবিকা সংশয় এর মধ্যে পড়বে।

চিঠি পড়ার পরে বাজি ব্যবসায়ী সংগঠনের প্রধান বাবলা রায়কে নবান্ন থেকে ফোন করা হয়। তার সঙ্গে প্রথমে কিছুক্ষণ কথা বলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির সমস্ত বক্তব্য নিয়ে আলোচনা করার জন্য তাকে আগামীকাল নবান্নে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে, এই কালি পুজোতে বাজি পোড়ানো এবং বিক্রি নিয়ে আলোচনা করা হবে।

পশ্চিমবঙ্গের বাজি ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে একগুচ্ছ আর্জি নিয়ে নবান্নে যাওয়া হচ্ছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখতে চলেছেন যেনো কালি পুজোতে ১৪ এবং ১৫ নভেম্বর রাত্রি ৮ টা থেকে ১০টা অবধি অর্থাৎ মোট ৪ ঘন্টা বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়। পাশাপাশি তারা আরো জানাচ্ছেন, যাতে ৩১ লক্ষ বাজি শিল্পী এবং বিক্রেতার আয়ের উৎস একেবারে বন্ধ না করে দেওয়া হয়। এছাড়াও তারা আর্জি রাখছেন যেনো, সরকারি লাইসেন্সপ্রাপ্ত ৫৩ হাজার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে।

তবে পাল্টা যুক্তি ও প্রস্তুত করেছে রাজ্য। রাজ্যে তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে, চীনের তৈরি বাজি একেবারেই ব্যবহার করা যাবে না। বেশি দেওয়া হয় এমন বাজি চলবে না। সাপ বাজি, ইলেকট্রিক তার, রং মশাল, এসব বাজি একেবারেই বন্ধ করতে হবে। শব্দবাজি একদম বন্ধ থাকবে। শুধুমাত্র কম দূষণের বাজি ব্যবহার করা যাবে। অর্থাৎ শুধু গ্রীন ক্র্যাকার ছাড়া অন্য কোনো ধরনের বাজি তৈরি, বিক্রি এবং পোড়ানো কিছুই চলবেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026