কমিশনের সামনে উপস্থিত থাকতে হবে ১৭ ই নভেম্বর ৪.৩০ এর মধ্যে। সম্প্রতি এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগরোন্ন্যনমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এর সাথেই জানা গিয়েছে যে, ১০ নভেম্বরের মধ্যে এই তলবের জবাব দিতে পারবেন মেয়র।
কমিশন সূত্রে খবর এই নথির কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি কলকাতা পুরসভার প্রধান প্রশাসকের পক্ষ থেকে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে, কেবল ফোনই নয়, টেস্কট ও করা হয়েছে তাকে। কিন্তু তিনি কোনো উত্তরই দেননি। কমিশন কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তিনি জবাব না দেন তবে অন্য পদক্ষেপের কথা ভাববে নির্বাচন কমিশন।
কিন্তু হঠাৎ এমন তলব কেন? এমনটাই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। গত ৮ তারিখ কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই প্রশ্ন নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সূত্র হতে জানা গিয়েছে যে সম্প্রতি সরকারের কাছে কমিশন হতে একটি প্রশ্ন করা হয়। কেন এই পদে বসার পরও খারিজ হল না হাকিমের বিধায়ক পদ? এই প্রশ্নই উঠেছে কমিশনের মনে।
এর উত্তরে সরকার হতে কমিশনকে জানানো হয় যে প্রশাসক হিসেবে কোনো ভাতাই নেন না ফিরহাদ। কেবল বিধায়কের গাড়িটিই ব্যবহার করেন তিনি। তবে এই উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। সেই উত্তরের খোঁজেই এইবার ডাক গিয়েছে হাকিমের কাছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…