নিউজ

একের পর এক আলোচনা ব্যর্থ, চিনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বিপিন রাওয়াতের

সীমান্ত সমস্যা চিনের সঙ্গে একাধিক বৈঠক করেছে ভারত। তবে সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি। এখনও পূর্ব লাদাখে নিজেদের পুরানো অবস্থান থেকে সরেনি চিনা বাহিনী। এই ঘটনায় ক্ষুব্ধ ভারত। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তা বুঝিয়ে দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সোমবার এ বিষয়ে তিনি বলেন, বারবার বৈঠক ব্যর্থ হচ্ছে, ফলে সামরিক পথও খোলা রাখছে ভারত। এই পথেই চিনা আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান তিনি।

এদিন রাওয়াত জানান, কূটনৈতিক ও সামরিক স্তরে দু’দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তেমন কোন ফল পাওয়া যায়নি। ষষ্ঠ দফার বৈঠকের পরেও অধরা সমাধানসূত্র। ফলে এবার অন্য পথে হাঁটার ঈঙ্গিত দিল ভারত। ভারতের প্রাক্তন সেনা প্রধান তথা বর্তমান সিডিএস বিপিন রাওয়াত বলেন, যদি বারবার বৈঠকের ফল ব্যর্থ হয়, তবে চিনা সেনাবাহিনীর আগ্রাসন রুখতে অন্য রাস্তাও খোলা রাখছে ভারত।

পূর্ব লাদাখ সীমান্তে এপ্রিল মে মাস থেকেই টানাপোড়েন চলছে ভারত ও চিনের মধ্যে। মূলত ফিঙ্গারস পয়েন্ট, গালওয়ান ভ্যালি, হট স্প্রিং ও কোনগ্রুং নালা এলাকা গুলোর দখলদারি নিয়েই সংঘাতে জড়িয়েছে দুই দেশ। পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় ভারত ও চিন। কিন্তু চিনের বিরুদ্ধে সীমান্ত থেকে সেনা না সরানোর অভিযোগ আনে নয়াদিল্লি। পূর্ব লাদাখকে কেন্দ্র করে ভারত ও চিনে সংঘাতকে ইচ্ছাকৃতভাবে চিন এখনও টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই অবস্থায় বিপিন রাওয়াতের বক্তব্যে সংঘাতের আশঙ্কা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026