নিউজ

নারদকাণ্ডে পাঁচজনকে ইডির নোটিশ, চিন্তায় তৃণমূল

ফের নারদাকাণ্ডে সরব ইডি, দিনদুই আগেই বিজেপি নেতা মুকুল রায়কে নোটিশ পাঠানোর পর আজ আবার পাঁচজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়। তৃণমূল নেতা সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকেও নোটিস পাঠিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু নতুন করে ইডির তলব করা নিয়ে এখনো পর্যন্ত কেউ কিছু না বললেও দলের অনেকেই এই বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কি কারণে ফের ইডির তলব তা ভাবাচ্ছে তৃণমূলকে।

এমনকি ইডির তলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং ইনকাম ডিটেলসব নিয়ে মুকুলকে দেখা করতেও বলা হয়। সামনেই একুশের নির্বাচন। আর নির্বাচনকে পাখির চোখ করেই দলের হারানো ক্ষমতা প্রকট করতে তৃণমূল যথেষ্ট বদ্ধপরিকর। নতুন মুখ থেকে পুরোনো নেতা বা দল পরিত্যাগ করা নেতাদের নিয়েও একটা পোক্ত দল গঠন করে ভোট ময়দানে নামার ঠিক পূর্ব পরিস্থিতিতে ইডি হাত বাড়াবে সেটা বোঝেনি তৃণমূল।

নতুন করে ইডির নোটিশ দলের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি করলেও তারা ভোট ময়দানের বৈতরনি কি করে পার করবে এখন সেটাই বড় প্রশ্ন।তৃণমূল নেতা সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে তাঁদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সমস্ত সম্পত্তির খতিয়ানের নথিও জমা দিতে বলা হয়েছে।

আর এসবের মধ্যে স্বাভাবিক ভাবেই জলঘোলা হচ্ছে। ইডির তলব নতুন করে আবার কি মোড় নেবে। আর সেই তলব থেকে উঠে আসা তথ্য কিভাবে নেতিবাচক প্রভাব ফেলবে সেটাই এখন আসল বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026