নিউজ

কংগ্রেস আকাশে এখনো আঁধার, সভাপতির পদে বসা নিয়ে তুমুল জল্পনা

নয়াদিল্লি: কিছুদিন ধরেই কংগ্রেসের দলীয় সমস্যা প্রকট হতে বসেছিলো। সমস্যা বেড়ে এতোটাই গুরুতর মোড় নেয় যে দল থেকে ইস্তফা দেওয়ার মতনও সিদ্ধান্ত নেন সনিয়া গান্ধী । সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস সভাপতির পদে নতুন কাউকে আনতে চান খোদ দলের লোকেরাই। শোনা গিয়েছিলো এই বৈঠকের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেওয়া হতে পারে।

লোকসভা ভোটের পর রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব থেকে সরে যান। আর সেই পদ থেকে রাহুল গান্ধী বিদায় নেওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি সনিয়াকে এই দায়িত্ব সপে দেয়। কিন্তু এবার সেই পদ থেকেও সনিয়ারও সরে যাওয়ার অশনি সংকেত দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত জল কতদূর গড়াবে তা না বুঝলেও মোটামুটি একটা পরিস্কার আভাস মিলতে চলেছে শীঘ্রই।

দলের পূর্ণ সময়ের নেতৃত্ব এবং সংস্কারের দাবি জানিয়ে সনিয়া গান্ধীকে ২০ জন নেতাও চিঠি লেখেন। আর সেই চিঠির জেরে দল থেকে পদত্যাদ করার সিদ্ধান্ত নিয়েছেন সনিয়া। কিন্তু এতো ডামাডোলের মাঝেও নতুন সভাপতি কে হবেন তার আভাসও না মিললেও রাহুল গান্ধীকে ফের দলের সভাপতি করার ইঙ্গিত মিলেছে। এমনকি সনিয়া গান্ধীও জানান জেনারেল সেক্রেটারির যে দায়িত্ব তিনি সামলাতেন সেটিও তিনি চালিয়ে যাবেন। কিন্তু এতো কিছুর পরেও ফের সভাপতির ক্ষমতায় আসতে নারাজ রাহুল গান্ধী।

এতকিছুর মধ্যে আবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ”যদি সনিয়াজি সভাপতিত্ব ছাড়ার বিষয়ে মনস্থির করেই ফেলেন, তাহলে রাহুল গান্ধী এগিয়ে এসে কংগ্রেসের হাল ধরুন।” আর এই চরম পরিস্থিতিতে নতুন সভাপতি আসা না পর্যন্ত কোনোকিছুই সঠিক করে বলা সম্ভব হচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026