মাত্র ৪৫ দিন সময় সিবিআই এর হাতে, আর তারমধ্যেই সল্ভ করতে হবে সুশান্ত আত্মহত্যা কেসটি। তাই চতুর্দিকে টিম ছড়িয়ে দিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। আজ দুপুরের মধ্যে সমন পাঠানোর কথা ছিল সিবিআই এর। কিন্তু এখনো পর্যন্ত রিয়ার আইনজীবি জানায় যে তাঁরা কোনোরকম সমন হাতে পায় নি।
কী ছিল সেই সমনে? ছিল চারটি প্রশ্ন.. যার উত্তর দিতে গেলে রীতিমতো নাকানিচোবানি খেতে হবে রিয়া ও তাঁর পরিবারকে, তারজন্যই কি রিয়ার আইনজীবী সমন না পাওয়ার কথা বলছেন? এদিকে, রিয়ার আইনজীবী এখনও সমন হাতে পাওয়ার খবর অস্বীকার করলেও ডিআরডিও গেস্ট হাউজে পৌঁছেছেন রিয়ার ভাই- শৌভিক চক্রবর্তী।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই মুম্বই পৌছায় সিবিআই এর আধিকারিকরা। সেখানেই এই মুহূর্তে ম্যারাথন জেরা চলছে সুশান্তের ফ্ল্যাট মেইট সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ, হাউজ হেল্প কেশবের। সেখানে নিজের গাড়িতেই হাজির হয়েছে শৌভিক চক্রবর্তী বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, রিয়ার ভাই শৌভিক দুটি কোম্পানিতে ডিরেক্টর পদে ছিলেন এবং এরজন্য সুশান্তের ব্যাংক একাউন্ট থেকে কোটি কোটি টাকা গায়েব হয়েছে বলে দাবি সুশান্তের পিতা কেকে সিং এর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…