রাজ্য

আজকে রাস্তা ফেরত নিতে বিশ্বভারতী আসছেন পুলিশ সুপার এবং জেলাশাসক, চরম বিতর্কে বিশ্ববিদ্যালয় চত্বরে

রাস্তা ফেরত নেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। আর সেই মত ১ লা জানুয়ারি তারিখেই রাস্তা ফেরত নেওয়া এবং আরো যাবতীয় কাজ সামলাতে আসছেন পুলিশ সুপার এবং জেলাশাসক। আর এই নিয়ে এবারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে চরমে।

কদিন আগে বোলপুরে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক বৈঠক ছিল। সেই বৈঠকে তিনি ঘোষণা করেন বিশ্বভারতী কে দেওয়া কালিসায়ের মোড় থেকে উপাসনা মোড় পর্যন্ত রাস্তা হস্তান্তর করবে রাজ্য সরকার। এই ঘোষণার ঠিক পরেই বেকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনে যে রাস্তা ছিল তা পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করে বিশ্বভারতী। আর তাতেই সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চিত্রা মোড় এবং লাল পুলের জ্যাম এড়িয়ে এই রাস্তা দিয়ে সহজে যাওয়া যায় বিশ্বভারতীতে। আর এই রাস্তা বন্ধের ফলে চরম যানজট শুরু হয়েছে। তাদের দাবি, এই রাস্তা অবিলম্বে চলাচলের যোগ্য করে তুলতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। নাহলে তারা পরবর্তীতে আরো বড়ো আন্দোলনের পথে হাঁটবেন।

আর তার মধ্যেই আবার নতুন করে বিতর্কে বিশ্বভারতী। এদিন তারা বন্ধ করে দিয়েছে বহুদিন পুরনো আলাপনি মহিলা সমিতি। এই সমিতিতে থাকেন আশ্রমের প্রাক্তনী ছাত্রীরা। এই সিদ্ধান্তের ফলে আবার পাঠভবনের সামনে ধর্নায় বসেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মহিলারা। এই পরিস্থিতিতে রাস্তা ফেরত নিয়ে আসছেন বীরভূমের জেলা শাসক এবং পুলিশ সুপার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026