নিউজ

আগামিকাল থেকেই দেশ জুড়ে ভ্যাকসিনের ড্রাইরান শুরু

নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (Saturday) থেকেই গোটা দেশে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। শেষ মুহুর্তের প্রস্তুতি সেড়ে নিতে ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। কীভাবে দেশের বিপুল সংখ্যক মানুষের দেহে প্রয়োগ করা হবে করোনার টিকা, তার প্রস্তুতি হাতে কলমে খতিয়ে দেখতেই শনিবার হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। দেশ জুড়ে প্রতিটি রাজ্যে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিন দেওয়ার ড্রাই রান। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি জায়গাও। তবে তিনটি স্থানই উত্তর ২৪ পরগনার বলে জানা যাচ্ছে। মধ্যমগ্রাম,দত্তাবাদ ও আমডাঙায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বহু প্রত্যাশিত ড্রাই রান। সেজন্য ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বিশেষজ্ঞরা। কী করে সংরক্ষিত করোনার টিকা প্রোটোকল মেনে সাধারণ মানুষের দেহে প্রয়োগ করা হবে তা হাতে কলমে করে দেখাবেন স্বাস্থ্যকর্মীরা।

জানুয়ারিতেই মিলবে করোনা ভ্যাকসিন, এমনই আশার কথাই শুনিয়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দেশের চার প্রান্তের চার রাজ্যে পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের মহড়া শেষ হয়েছে। মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, ৪ রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এরপরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। করোনাটিকার এই ড্রাই রান হবে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাই রানের কাজ। এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নির্দেশ মেনে টিকাদানের মহড়া হবে স্বেচ্ছাসেবকদের ওপর।

দেশে বিপুল সংখ্যক মানুষকে করোনার টিকা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি। গোটা দেশে একযোগে টিকাকরণ অভিযান চালাতে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পর্বও প্রায় শেষ। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলায় জেলায় ও প্রত্যন্ত গ্রামেও ড্রাই রান চালানো হবে। এই ড্রাই রানে মূলত দেখা হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভ্যাকসিন প্রয়োগের পরিকাঠামো কতটা তৈরি। গোটা দেশে একযোগে টিকাকরণ অভিযান চালাতে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পর্বও প্রায় শেষ। টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকাকরণ কেন্দ্রে টিকা নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড– ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রানই এই কর্মসূচির লক্ষ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই ৭.৫ ভ্যাকসিনের ডোজ মজুত করেছে কেন্দ্রীয় সরকার৷ আগামী সপ্তাহের মধ্যেই সরকারের হাতে আরও ১০ কোটি ভ্যাকসিন আসবে বলে দাবি করা হচ্ছে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026