ভাইরাল & ভিডিও

VIDEO: ‘ফাগুনেরও মোহনায়’, খোলা আকাশের নীচে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটনাগরিকদের একাংশ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে , তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় বিশাখা, সেটি তিন সপ্তাহ আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়াল’ থেকে শেয়ার করে নিয়েছেন তিনি। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৩৪ হাজারেরও বেশি মানুষের কাছে। এই নাচের ভিডিওতে বিশাখাকে খোলা আকাশের নীচে, রাস্তার মাঝেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। লাল-হলুদ শাড়িতে ও মানানসই গয়নার সাথে একেবারে গ্রাম বাংলার সাজে সেজে উঠেছিলেন তিনি। সম্প্রতি এই নাচের ভিডিওতে সুপরিচিত বাংলা ব্যান্ড ‘ভুমি’র সুরজিৎ চ্যাটার্জীর গাওয়া জনপ্রিয় গান ‘ফাগুনেরও মোহনায়’এর তালে নাচতে দেখা গিয়েছে বিশাখাকে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট সকলের কাছে। সম্প্রতি তার এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই নেটনাগরিকদের একাংশ তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।

Devparna Acharya

Recent Posts

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026

Vivekananda Scholarship 2025: কত টাকা মিলবে, কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…

May 19, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস যাত্রা, ১ জুন নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

May 19, 2026

সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে বড় ঘোষণা, সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে নতুন করে জোরালো আলোচনা…

May 19, 2026