নিউজ

“কার টাকা? কে ষড়যন্ত্র করছে?”, ইডির প্রশ্নে মুখে কুলুপ আঁটলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটির বেশি নগদ টাকা উদ্ধার হওয়া নিয়ে সরগরম রয়েছে গোটা রাজ্য রাজনীতি। আপাতত ইডি হেফাজতে জেরার সম্মুখীন হতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গতকাল জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় কোনমতে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন যে তাঁর কোনো টাকা নেই এবং সময় এলেই সব স্পষ্ট হবে। এছাড়াও গত শুক্রবার তিনি দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এবার সেই সূত্র ধরেই ইডি তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অথচ জানা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই মুখ বন্ধ রাখার পন্থা অবলম্বন করেছেন পার্থবাবু।

ইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতের দিকে পার্থ চট্টোপাধ্যায়কে এক ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, “অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাট থেকে বিপুল অংকের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?”। উত্তরে তিনি বলেন, “হ্যাঁ শুনেছি।” এরপর তাঁকে প্রশ্ন করা হয়, “এটা কি আপনার টাকা?”। জবাবে তিনি জানান যে ওই টাকা তাঁর নয়। এরপরই পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন তোলেন যে তাহলে কার টাকা? উত্তরে পার্থবাবুর উবাচ, “বলতে পারব না”।

সেই উত্তর না পেয়ে ইডি আধিকারিকরা ‘ষড়যন্ত্রের শিকার’ প্রসঙ্গ তুলে আনেন। কারা ষড়যন্ত্র করছে? বা সময়মত সব জানা যাবে! এই সমস্ত কথার অর্থ জানতে চাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। কারা ষড়যন্ত্র করছে এই প্রশ্নের উত্তরে মুখ বন্ধ রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এছাড়া বাকি প্রশ্নের উত্তর বেশ ঘুরিয়ে জটিল করে দেন পার্থবাবু।

প্রথম থেকেই ইডি তদন্তকারীরা জানিয়েছিলেন যে তদন্ত সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তুলনামূলকভাবে অর্পিতা মুখোপাধ্যায় জিজ্ঞাসাবাদ এর সময় অনেক নতুন তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন। পার্থবাবু প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার পন্থা অবলম্বন করছে যাতে সমস্যায় পড়তে হচ্ছে তদন্তকারীদের। তবে এই নিয়ে খুব শীঘ্রই পাল্টা স্ট্র্যাটেজি নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026