বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে , তা বলাই বাহুল্য।
সম্প্রতি নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় বিশাখা, সেটি ৭ দিন আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়াল’ থেকে শেয়ার করে নিয়েছেন তিনি। এই নাচের ভিডিওতে বিশাখাকে খোলা আকাশের নীচে, রাস্তার মাঝেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। লাল-হলুদ শাড়িতে ও মানানসই গয়নার সাথে একেবারে গ্রাম বাংলার সাজে সেজে উঠেছিলেন তিনি। সম্প্রতি এই নাচের ভিডিওতে সুপরিচিত বাংলা ব্যান্ড ‘ভুমি’র সুরজিৎ চ্যাটার্জীর গাওয়া জনপ্রিয় গান ‘ফাগুনেরও মোহনায়’এর তালে নাচতে দেখা গিয়েছে বিশাখাকে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট সকলের কাছে। সম্প্রতি তার এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই নেটনাগরিকদের একাংশ তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্টবক্সে চোখ রাখলেই সেই সমস্ত মন্তব্য চোখে পড়বে।
Zach Galifianakis is trading punchlines for plants in his new Netflix series This is a…
BTS is officially returning to late-night television. The Grammy-nominated K-pop supergroup will appear on The…
BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…
Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…
Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…
Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…