নিউজ

বেতন বন্ধ করার পরেও মেটানো হয়নি বকেয়া মহার্ঘ ভাতা, আদালতে হাজির হলেন শীর্ষকর্তারা

বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আজকের তরফ থেকে। তারপরেও মহার্ঘ ভাতা না মেটানোয় সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বেতন আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও হয়নি সুরাহা। এখনো পর্যন্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী সোমবার আদালতে এই নিয়ে হাজিরা দিলেন সংস্থার জেনারেল ম্যানেজারসহ অন্যান্য আধিকারিকরা আগামী শুক্রবার এই নিয়ে আবারও মামলা রাখার আর্জি জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার দাবি, শুক্রবারের মধ্যে অনেকাংশে সমাধান হতে পারে এই সমস্যার। সেই অনুযায়ী শুক্রবার আবারও মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

মূলত রাজ্যের দুটি বিদ্যুৎ সংস্থা ডব্লিউবিএসইটিসিএল (WBSETCL) এবং ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। দুই সংস্থার আধিকারিকরা এই দিন আদালতে হাজির হয়েছিলেন। তারা জানিয়েছেন গত মাসে বেতন পাননি এ দুটি সংস্থার শীর্ষকর্তারা। তা সত্ত্বেও এখনো পর্যন্ত বকেয়া মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। এদিন আদালতে উপস্থিত হয়ে জিএম সহ অন্যান্য আধিকারিকরা এই মামলার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে খবর।

বেতন বন্ধের বিষয়টি যাতে আদালত পুনঃবিবেচনা করে সেই ব্যাপারে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাতে আবেদন করা হয় সেই পরামর্শ দিয়েছেন এজি। শুক্রবার ফের ওই আধিকারিকদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা না মেটানোর কারণে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। সোমবার ছিল সেই মামলার শুনানি।

আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২৩ শে জুনের মধ্যে ওই দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা একাংশ মিটিয়ে দিতে হবে। অন্তত কুড়ি হাজার কর্মী রয়েছেন ওই দুই সংস্থায়। আদালতে যে সময় দিয়েছিল তার মধ্যে বকেয়া মেটানো হয়নি। তারপরেই আদালত অবমাননার মামলা করা হয়। অন্যদিকে, আদালত নির্দেশ দিয়েছিল যদি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা না মেটানো হয় তাহলে উচ্চপদস্থ কর্তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। সেইমতো বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল। আগে শুনানিতে সংস্থাকে রীতিমতো কড়া কথা শুনিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মানথা। তিনি বলেছিলেন, “সংস্থার কর্মীরা মানুষ। তাদের ছাড়া সংস্থা চলে না। ঠিকমতো ব্যবহার করুন তাদের।” তারপরেও কর্মীরা এখনো পর্যন্ত মহার্ঘ ভাতার টাকা পাননি। অভিযোগ টানা তিন বছর রাজ্য সরকার ওই সংস্থার কর্মীদের মহার্ঘ্য ভাতা বন্ধ করে রেখেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026