বলিউডে এই মুহূর্তে যে কয়জন তারকা রয়েছেন তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকার মধ্যে একজন রনবির কাপুর। তিনি সম্পর্কে অভিনেতা ঋষি কাপুরের পুত্র। এবং তার মা নিতু সিংও ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত। সম্প্রতি তার দুটি নতুন সিনেমা শামসেরা এবং ব্রহ্মাস্ত্র আর কিছুদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই দুটি সিনেমার লঞ্চ ইভেন্ট এবং বিভিন্ন ফাংশনের জন্য এখন বিভিন্ন জায়গায় রনবির কাপুরকে দেখা যাচ্ছে। বিভিন্ন রিয়েলিটি শো’তে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে নিজের সিনেমার প্রমোশনের জন্য।
কিছুদিন আগেই রনবির কাপুর ভারতের অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স দিওয়ানে’তে নিজের সিনেমার প্রমোশনের জন্য উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় রয়েছেন তার মা নিতু কাপুর। এই অনুষ্ঠানে একেবারে গ্র্যান্ড এন্ট্রি নিলেন অভিনেতা রণবীর কাপুর। তার সাথে সাথেই স্টেজে একেবারে নাচ গান করে সকলকে একেবারে মাতিয়ে দিলেন তিনি। তার মধ্যেই একটি বিশেষ মোমেন্ট এল যেখানে দেখা যাচ্ছে নিজের বাবার ঋষি কাপুরের একটি সিনেমার গানে একসাথে নাচ করলেন রণবীর কাপুর এবং নিতু কাপুর।
এই নাচের সময় ঋষি কাপুরের সিনেমার বেশ কিছু গান বাজানো হয়েছিল। তার সঙ্গে নাচ করার জন্য স্টেজে পৌঁছেছিলেন নিতু কাপুর নিজেও। সেখানেই একটি জায়গায় রণবীর কাপুর একেবারে কোলে তুলে নিলেন নিজের মা নীতু কাপুরকে। ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে কালার্স টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…