কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই পার্বন গুলির মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা। সবে তো শুরু হল দুর্গাপুজো, কিন্তু এর মাঝেই কেন বিসর্জনের গান গাইছেন দেব? তবে বিসর্জন মানেই যে মন খারাপের সুর নয়, নেপথ্যে রয়েছে অন্য আবেগও, তা ধরা দিল দেবের নতুন গানে। বিসর্জনের এই গান শুনলে আপনার মন যে বিষণ্ণ হবে না, তা হলফ করে বলাই যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের আগামী ছবি সাঝবাতী র ‘বিসর্জন’ গানটি। আর পুজো শুরুর আগেই এক অন্যরকম বিসর্জনের আমেজে মাতাল সেই গান।
চলতি বছরের বড়দিনে সিনেপ্রেমীদের উপহার হিসেবে আসছে ‘সাঁঝবাতি’। তাই কেক-পেস্ট্রির সঙ্গে দুর্গাপুজোর আমেজ উপভোগ করাটা যে এক্কেবারে অন্যরকম হবে, তা হলফ করে বলাই যায়। ‘সাঁঝবাতি’, এক অন্যরকম সম্পর্কের গল্প। গতে বাঁধা সম্পর্কের গল্পের ছক ভেঙে ‘সাঁঝবাতি’ শোনাবে এক নতুন রসায়নের গপ্পো। এ ছবির গল্প গড়িয়েছে একা থাকা এক প্রবীণ নাগরিককে নিয়ে। আর সেই মুখ্য ভূমিকাতেই দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি আক্ষরিক অর্থেই যে ভিন্ন স্বাদের, তার ইঙ্গিত মিলল ‘বিসর্জন’ গানটিতেই। এই গানের কথা ও সুর অনুপম রায়ের এবং গানটি গেয়েছেন শান। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…