অরূপ মাহাত: বিরোধীদের বারবার পাকিস্তানে চলে যাওয়ার হুমকি দেয় বিজেপি নেতারা। এবার বিজেপির বিরুদ্ধেই পাক জঙ্গিদের কাছ থেকে টাকা নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। শুধু তাই নয় তিনি আরও বলেন, মুসলমানরা নয় এদেশের সবচেয়ে বড় শত্রু কিছু হিন্দু।
দেশ জুড়ে দেশপ্রেমের ধুয়ো তুলে মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে বিজেপি নেতারা। এদিকে ভেতরে ভেতরে নিজেরাই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছে এমনটাই অভিযোগ বিরোধীদের। শুধুমাত্র নজর ঘোরাতেই মুসলমান সহ সমস্ত বিজেপি বিরোধী নেতাদের পাক প্রেমী বলে হুজুগ তুলছে কেন্দ্রের শাসক দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে নিয়মিত টাকা নিচ্ছে বিজেপি নেতারা, এমনটাই দাবি করলেন মধ্যপ্রদেশের এই কংগ্রেস নেতা। এই চাঞ্চল্যকর অভিযোগ করতে গিয়ে উনি বলেন, ‘বিজেপি ও বজরং দল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে। এইদিকে সকলের নজর দেওয়া উচিত। পাকিস্তানের হয়ে ভারতের মধ্যে সবচেয়ে বেশি গুপ্তচরবৃত্তি করছে অমুসলিমরা। এবার সময় এসেছে এটা বুঝে নেওয়ার।’
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…