নিউজ

মমতাকে গ্রেফতারের দাবি মুকুলের, কেন এমন দাবি করলেন, কি বললেন মুকুল রায়?

রাজীব ঘোষ: অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে আগে গ্রেফতার করা উচিত।এই মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়।বিধাননগরের প্রাক্তন মেয়র ও বিধায়ক সব‍্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধন করতে এসে এই কথা বলেন মুকুল রায়।সব‍্যসাচী দত্তের গনেশ পুজোর অনুষ্ঠানে বিজেপি নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজ‍্য বিজেপির সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ,মুকুল রায়, অরবিন্দ মেনন সহ অন্যান্য বিজেপি নেতারা সব‍্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে বিজেপি নেতা মুকুল রায় বলেন, সব‍্যসাচী দত্ত এমন একজন ব‍্যক্তি যিনি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছেন।তার গনেশ পুজোর উদ্বোধনে বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় সব‍্যসাচীর বিরুদ্ধে হয়তো মিথ্যা মামলা দেওয়া হবে।কিন্তু তাতে কিছুই করা যাবে না।তখন বিধাননগরের প্রাক্তন মেয়র সব‍্যসাচী দত্ত বলেন, আমি সারদা-নারদার টাকায় পুজো করি না।তাই আমার এব‍্যাপারে কোনো চিন্তা করি না।

সব‍্যসাচী দত্তের গনেশ পুজোর মন্ডপের চূড়ায় প্রস্ফুটিত পদ্মের অনুকরণে তৈরী করা হয়েছে।শুধু তাই নয়, সব‍্যসাচী দত্তের গনেশ পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হতে থাকে।বিজেপি নেতারা সকলেই তার এই গনেশ পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।ফলে আরও একবার সব‍্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে রাজ‍্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026