অরূপ মাহাত: মাসের শুরুতেই ধাক্কা খেলো মধ্যবিত্ত পরিবারগুলো। আবারও দাম বাড়লো ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। দেশ জুড়ে দাম বাড়লো রান্নার গ্যাসের। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে বেড়েছে বলে জানা যাচ্ছে।
মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁশেলে জোর ধাক্কা দিয়ে ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১৬ টাকা করে বাড়িয়েছে কেন্দ্র সরকার। একই সঙ্গে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড বা আইজিএল সিএনজি-র দাম লিটার প্রতি ৫০ পয়সা থেকে ৫৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সিএনজি গ্যাসের মাধ্যমে যে সমস্ত যানবাহন চলে সেগুলির ভাড়া বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাসের শুরুতে এই মূল্যবৃদ্ধির ফলে সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত চাকুরিজীবীদের।
এই দাম বাড়ার ফলে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৬০১ টাকার বদলে ৬১৬.৫০ টাকা হয়েছে। মুম্বইয়ে ৫৪৬.৫০ টাকা পরিবর্তে নতুন দাম হয়েছে ৫৬২ টাকা। চেন্নাইয়ে ৫৯০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০৬.৫০ টাকা। ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় ১১১৪.৫০ টাকা, দিল্লিতে ১০৫৪.৫০ টাকা, মুম্বইয়ে ১০০৮.৫০ টাকা ও চেন্নাইয়ে ১১৭৪.৫০ টাকা। প্রসঙ্গত, গত মাসে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমার এ মাসেই আবার তা বৃদ্ধি পেলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…