রাজ্য

মমতার বাজেটের তীব্র সমালোচনা করল বিজেপি বাম, সবই বিভ্রান্ত করা বলে কটাক্ষ

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন করেন। আজকের বাজেট অধিবেশনে এমনিতেই সবার প্রত্যাশা ছিল যে বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কারণ একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে পৌঁছেছে। ঠিক প্রত্যাশামতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীর জন্য হয়ে উঠেছিলেন কল্পতরু। তিনি আজকের বাজেট অধিবেশনে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তবে নির্বাচনের আগে মমতার এমন জনহিতকর কাজের সমালোচনা করতে ছাড়েনি বিরোধীপক্ষ। সিপিএম থেকে শুরু করে গেরুয়া শিবির অব্দি সবাই মমতার বাজেটের তীব্র সমালোচনা করেছেন।

মমতার বাজেটের পর আজ বিকালে প্রাক্তন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর সাথে সাংবাদিক বৈঠকে বসেন বিজেপি প্রথম সারির নেতা শমীক ভট্টাচার্য। তারা সাংবাদিক বৈঠকে মমতার বাজেট প্রসঙ্গে রাজ্য সরকারকে তুলোধোনা করে বলেছেন, “বর্তমানে রাজ্য অর্থনৈতিক পরিস্থিতি তাতে মুখ্যমন্ত্রী কি করে এতগুলি প্রকল্প ঘোষণা করে দিলেন। টাকা আসবে কোথা থেকে? আজকে প্রায় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। কিন্তু রাজ্যে সত্যি এত টাকা নেই। এতদিন ধরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে মমতা সরকার। আশা করি সাধারণ মানুষ শাসকদলের এই প্রহসন সহ্য করবে না। আজকে বলা হয়েছে ১০ কোটি মানুষের জন্য বরাদ্দ ৫ লাখ টাকা। তাহলে হিসাব কি করে মিলছে?”

অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তীর মমতার বাজেটের কটাক্ষ করে বলেছেন, অযথা প্রতিশ্রুতি দিচ্ছেন উনি। রাজ্যে এরাম কোন প্রকল্প বাস্তবায়িত হবে না। উনার বাজেট হিসাব করলে দেখা যাবে ৫০ কোটি টাকার ঘাটতি আছে। সেটা পূরণ করবে কে? এছাড়া উনি যা বলছেন সবই তো পাঁচ বছর পরের প্রকল্প। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন তিনি নির্বাচনের আগে। আসলে আচমকা ভোটের আগে অনেক কিছু মনে পড়ে গেছে। ভোট চলে গেলে আবার ভুলে যাবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026