নিউজ

বিধানসভা নির্বাচনের আগে বিহারে বড় ঘোষণা বিজেপির

বিহার: তেজস্বী যাদব দশ লাখ কর্মসংস্থানের কথা আগেই ঘোষণা করেছিলেন তেজস্বী যাদব। আর এবার বিজেপি তাদের সংকল্পপত্রে উনিশ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। তার সঙ্গে সবচেয়ে বড় ঘোষণা যেটা করেছে, সেটা হচ্ছে বিনামূল্যে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তার মধ্যেই উৎসব শুরু হয়েছে। এমন সময় বিজেপির তরফ থেকে বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিধানসভা নির্বাচনের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই থাকবেন, নিজেদের ইস্তেহার প্রকাশ করার সময় এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। এমনকি তেজস্বী যাদবের তাই কর্মসংস্থান দেওয়ার প্রশ্ন উঠছে না বলেও তারা সমালোচনা করেছে।

প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে নভেম্বরের শুরুর দিকে। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সব দল। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। আর এমন সময় বিজেপির কর্মসংস্থান এবং করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026