নিউজ

বহুচর্চিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিন প্রয়োগে মৃত্যু স্বেচ্ছাসেবকের

ব্রিটেন: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। তবুও করোনা আতঙ্ক এ দেশে কাটেনি। এমনকি বিশ্বের দরবারে করোনার থাবা একইভাবে অব্যাহত রয়েছে। বিশ্বের বিশেষজ্ঞ চিকিৎসকেরা করোনা ভ্যাকসিন তৈরিতে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করছেন। আর এমনই এক ভ্যাকসিন হল ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগ করার পর মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। তবুও ট্রায়াল’ বন্ধের সিদ্ধান্ত নেয়নি ব্রিটেন।

ব্রাজিলে এই স্বেচ্ছাসেবকের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করার পর মৃত্যু হয়েছে।8ক যদিও গোপনীয়তা রক্ষার কারণেই এই মৃত্যু নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি ব্রাজিল। এমনকি এমন ঘটনা ঘটে যাওয়ার পর ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করার সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার কর্তৃপক্ষ।

সূত্রের খবর, যিনি মারা গিয়েছেন তার বয়স 28। পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন। যদিও এ বিষয়ে সরকারিভাবে ব্রাজিলের পক্ষ থেকে কোনওরকম তথ্য জানানো হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন সর্বপ্রথম আসবে। আর সেটি কেনার পরিকল্পনা করছে ব্রাজিল। ভারতেও চলছে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কিন্তু কতটা নিরাপদ তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখন? যে স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে, সেটা তো একজন। কিন্তু পরবর্তীকালে যদি আরো অনেকের মৃত্যু হয়, তখন কী সামাল দেওয়া যাবে, এসব প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026