কলকাতা: এবারের পুজো অন্য বাড়ির পুজোর থেকে অনেকটাই আলাদা। এ বছরে মায়ের আরাধনাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আনন্দের থেকে। কারণ, অতিমারির মধ্যে দিন কাটাচ্ছে দেশবাসী। তাই রাস্তায় মহাষষ্ঠীর সন্ধ্যেতে তেমন ভিড় লক্ষ্য করা গেল না। সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই বলছেন, যতটা সম্ভব বাড়িতে থেকেই পরিবারের সঙ্গে পুজো কাটানোর কথা। এমনকি হাইকোর্টও তেমন রায় দিয়েছে। আর এবার শহরের মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন তিনিও তাঁর পুজোটা বাড়িতেই কাটাবেন।
একটি বিজ্ঞাপনী সংস্থার হয়ে এমন প্রচারই করেছেন মহারাজ। তিনি বলেছেন, তিনিও তাঁর পুজোটা বাড়িতে থেকেই কাটাবেন এবং সকলকে সেভাবেই উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন। বেহালার বড়িশা প্লেয়ারস কর্নারের পুজো মহারাজের পুজো হিসেবেই পরিচিত। কারণ, তাঁর বাড়ির পাশেই এই পুজো হয়। তাঁর পরিবারের সকলে ওতপ্রোতভাবে জড়িত এই পুজোর সঙ্গে। চতুর্থীতে নিজের পাড়ার পুজো উদ্বোধন করেন মহারাজ।
আর উদ্বোধন শেষে তিনি বলেন, ‘ভাল থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে থেকেই উৎসব পালন করবেন। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এ বছরটা প্রত্যেক বছরের থেকে অনেকটাই আলাদা। মা সামনের বছর আবার আসবে। এ বছরের পর করোনা থেকে মুক্ত হবে। তাই এ বছরটা একটু বেশি সাবধানে থাকবেন। পরিবারের সঙ্গে থাকবেন। কারণ, যদি কোনও বিপদ হয়ে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। তাই সাবধানে থাকুন, বাড়িতে থাকুন।’ এভাবেই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…