নিউজ

বাংলা দখলের অঙ্ক কষার জন্যই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানাল বিজেপি

নয়াদিল্লি: সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু হিসেব অনুযায়ী বিজেপির মধ্যেই কারোর মুখ্যমন্ত্রী হওয়ার কথা। কারণ, জেডিইউকে পেছনে ফেলে দিয়ে মাত্র ১১০টি আসনে প্রার্থী দিয়ে ৭৪টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সেখানে ১১৫টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৪৩টি আসন জয় করেছে জেডিইউ। সেক্ষেত্রে বিহারের শরিক দল বিজেপি হলেও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছে বিজেপি। কিন্তু এটা শুধুই কথা দেওয়ার কারণে করা নয়। এর পেছনে অনেক বড় অঙ্ক রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি আধিপত্য বিস্তার করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত এ রাজ্যে সেভাবে ঘাটি গাড়তে পারেনি গেরুয়া শিবির। আর তাই একুশের ভোটের আগে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তার ক্ষোভ বাড়াতে চায় না মোদি সরকার। সে কারণেই শরিক দল হয়েও নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর জন্য এগিয়ে দিয়েছে বিজেপি। এমনটাই গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে।

যেন তেন প্রকারেন বাংলা দখল করতে চায় বিজেপি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একমাত্র টার্গেট নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের। বাংলা দখলের লড়াইয়ে নামার আগে কোনওরকম রাজনৈতিক তর্জায় নতুন করে জড়াতে চায় না বিজেপি। ঠিক সে কারণেই বিহারে শরিক দল হয়েও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর জন্য বেছে নিয়েছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026